মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে মৌলভীবাজারে বিক্ষোভ

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে মৌলভীবাজারে বিক্ষোভ। ছবি : কালবেলা
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে মৌলভীবাজারে বিক্ষোভ। ছবি : কালবেলা

বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, জমি দখল, নির্যাতন ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।

রোববার (১১ আগস্ট) এ কর্মসূচি পালন করেন তারা।

সনাতনী ছাত্র-জনতার ব্যানারে ১১ আগস্ট দুপুরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। মিছিলটি মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়। পরে সেটি সিলেট রোড কুসুমবাগ গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় ‘আমার ঘরে হামলা কেন, জবাব চাই জবাব দাও’, ‘জাতপাত নিপাত যাক’, ‘সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ বলে স্লোগান দিতে থাকেন।

সনাতনী ছাত্র ও জনতার প্রধান সমন্বয়ক স্বরূপ রায়, অন্যান্য সমন্বয়ক- বিজয় সরকার, শাওন চন্দ্র পাল, ঝলক কান্তি পাল, রুহুল দেব দীপ, দ্বীপ্র ধর অর্ঘ্য, গোবিন্দ মল্লিক, পবলু দত্ত জয়, সুব্রত পাল প্রিয়াস ঘোস, দিগন্ত ভট্টাচার্য, প্রাণ কৃষ্ণসহ অনেকে বলেন, ‘প্রতিবারই সরকার পরিবর্তন হয়, কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের ভাগ্যের পরিবর্তন হয় না। সবাই আমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেন। ক্ষমতার পরিবর্তনের সময় এলেই একটি গোষ্ঠী আমাদের মন্দিরে হামলা চালায় ও মা-বোনদের নির্যাতন করে। সম্পদ লুটপাট করে আমাদের অন্য দেশে চলে যেতে বাধ্য করে। এগুলো করছে একটি সন্ত্রাসীগোষ্ঠী। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।’

মানববন্ধনে বক্তারা বলেন, জন্মসূত্রে এই দেশ আমাদের সবার। এখানে আমাদের নিরাপত্তা চাই। দেশে যে সরকারই ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নেই। আমাদের দাবি তারা যেন আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনায় হামলা না চালান। আমরা নিরাপত্তা চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X