কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে নিয়ে শোক বইয়ে স্মৃতির ঝাঁপি খুললেন মেয়র শাহাদাত

গুলশানের কার্যালয়ে রাখা শোক বইয়ে নিজের অনুভূতি তুলে ধরেন চসিক মেয়র শাহাদাত। ছবি : কালবেলা
গুলশানের কার্যালয়ে রাখা শোক বইয়ে নিজের অনুভূতি তুলে ধরেন চসিক মেয়র শাহাদাত। ছবি : কালবেলা

গুলশানের কার্যালয়ে রাখা শোক বইয়ের পাতায় কালির অক্ষরে নয়, যেন স্মৃতি আর শ্রদ্ধার গভীরতায় নিজের অনুভূতি তুলে ধরলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়ে তিনি স্মরণ করেন এক দীর্ঘ রাজনৈতিক পথচলা, সান্নিধ্যের মুহূর্ত এবং একজন আপসহীন নেত্রীর নেতৃত্বগুণ।

শোকবার্তায় মেয়র লিখেছেন, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, দেশমাতা ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছেন আন্তরিক সমবেদনা। তার লেখায় উঠে আসে একটি মূল্যায়ন, দল-মতের সীমা ছাড়িয়ে খালেদা জিয়া পরিণত হয়েছিলেন দেশের ১৮ কোটি মানুষের নেত্রীতে।

ডা. শাহাদাত হোসেন শোক বইয়ে উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের বিপুল উপস্থিতি ছিল ইতিহাসের এক বিরল দৃশ্য। তার মতে, এই উপস্থিতিই প্রমাণ করে দেয়, তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, বরং সমগ্র জাতির নেতৃত্বে অবস্থান করেছিলেন। মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনাও করেন তিনি।

শোক বইয়ের পাতায় মেয়র ফিরে যান নিজের রাজনৈতিক জীবনের শুরুর দিনগুলোতে। দীর্ঘ সময় বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে থাকার অভিজ্ঞতা, তার স্নেহ, দিকনির্দেশনা ও আপসহীন নেতৃত্বের স্মৃতিগুলো তিনি গভীর শ্রদ্ধা ও মমতায় তুলে ধরেন। একজন নেত্রী হিসেবে খালেদা জিয়ার দৃঢ়তা ও মানবিকতা তার লেখায় বারবার ফিরে আসে।

এর আগে বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন ডা. শাহাদাত হোসেন। পরে তিনি মরহুমার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফিরাত কামনায় জিয়ারত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X