কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত একাধিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লাঘামহীন মূল্যস্ফীতি ও মুদ্রার দরপতনের প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন, জানিয়েছে ইরানি গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো।

আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এবং মানবাধিকার সংগঠন হেঙ্গাও জানায়, পশ্চিম ইরানের লোরদেগান শহরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সঙ্গে কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া মধ্য ইরানের ইসপাহান প্রদেশেও একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে হেঙ্গাও দাবি করেছে।

রোববার থেকে শুরু হওয়া এই বিক্ষোভের সূচনা করেন দোকানদাররা। সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা, বিশেষ করে মুদ্রার অবমূল্যায়ন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রুত মূল্যবৃদ্ধির প্রতিবাদ থেকেই আন্দোলন ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সংঘর্ষগুলোকে গত তিন বছরে ইরানে সবচেয়ে বড় বিক্ষোভের মধ্যে সবচেয়ে গুরুতর উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।

ফার্স জানায়, লোরদেগানে নিরাপত্তা বাহিনী ও ‘সশস্ত্র বিক্ষোভকারীদের’ মধ্যে সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছে। তবে হেঙ্গাওয়ের দাবি, সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, কুহদাশতে তাদের অধিভুক্ত বাসিজ স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা পরিস্থিতির সুযোগ নিয়েই এই হামলা চালিয়েছে বলে দাবি করে বাহিনীটি।

তবে হেঙ্গাওয়ের ভাষ্য অনুযায়ী, নিহত বাসিজ সদস্য আমিরহোসাম খোদায়ারি ফার্দ বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন।

মানবাধিকার সংগঠনটি আরও জানায়, বুধবার ইসফাহান প্রদেশে একজন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এসব মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের মার্ভদাশত শহরেও বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে অ্যাক্টিভিস্ট নিউজ সাইট এইচআরএএনএ। হেঙ্গাও জানায়, বুধবার পশ্চিম ইরানের কেরমানশাহ, খুজেস্তান ও হামেদান প্রদেশে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১০

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১১

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৩

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১৪

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১৫

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৬

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৭

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৯

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

২০
X