কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে বিএনপি : নজরুল ইসলাম আজাদ

নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই মন্তব্য করে বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, দুর্গাপূজায় বিএনপির হিন্দু সম্প্রদায়ের পাশে আছে। কেননা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন যাতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। তিনি আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মীকে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থেকে সহযোগিতা করতে বলেছেন। সারা দেশে আমাদের দলের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে ধর্মীয় উৎসবকে আরও আনন্দমুখর করতে চাই।

বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতেও তিনি বিভিন্ন মন্দির পরিদর্শন ও সনাতন সম্প্রদায়ের লোকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৩৬টি মন্দিরে প্রায় অর্ধকোটি টাকা অর্থ সহায়তা দিয়েছেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, সবাই একটা কথা মনে রাখবেন দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। হিন্দু-মুসলিম ভাই ভাই। ধর্ম যার যার বাংলাদেশ সবার। আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সেজন্য সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X