কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডির রাস্তায় ফেলে রাখা ল্যান্ড ক্রুজারটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী 

ধানমন্ডির রাস্তায় ফেলে রাখা ল্যান্ড ক্রুজারটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী । ছবি : সংগৃহীত
ধানমন্ডির রাস্তায় ফেলে রাখা ল্যান্ড ক্রুজারটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী । ছবি : সংগৃহীত

ধানমন্ডির রাস্তায় ফেলে রাখা আনুমানিক দুই কোটি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামালের নামে নিবন্ধিত।

সোমবার (১৯ আগস্ট) ভোরে একটি র‍্যাকার গাড়ির সাহায্যে ল্যান্ড ক্রুজারটিকে পুলিশ নিয়ে যায় ধানমন্ডি থানায়। এর আগে রোববার (১৮ আগস্ট) সকাল থেকে গাড়িটি ধানমন্ডির একটি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

এদিকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, বিআরটিএ রেজিস্ট্রেশন অনুযায়ী, ল্যান্ড ক্রুজার গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে নিবন্ধিত। এর রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ঘ-২১-৮৪৫৬ এবং টিআইএন নম্বর ৫১১১১১২৫৫০৫৬।

ধানমন্ডি এলাকার বাসিন্দারা জানান, ল্যান্ড ক্রুজারটি রোববার ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনে সকাল থেকে রাস্তায় আনলক অবস্থায় কেউ রেখে গিয়েছিল। ল্যান্ড ক্রুজারটি এভাবে থেমে থাকতে দেখে এবং গাড়ির মালিকের খোঁজ না থাকায় তখন স্থানীয় জনগণের মনে সন্দেহের সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর ল্যান্ড ক্রুজার নিয়ে শুরু হয় আলোচনা। পরবর্তীতে ল্যান্ড ক্রুজারটির বিভিন্ন নথি ও ছবির মাধ্যমে একাধিক সূত্রে নিশ্চিত হয় যে গাড়িটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ল্যান্ড ক্রুজার গাড়িটির রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন এবং ফিটনেস সার্টিফিকেট অনুযায়ী, এটি ২০২২ সালের ৩১ জুলাই বিআরটিএর মিরপুর অফিস থেকে নিবন্ধিত হয়েছে। গাড়িটির ফিটনেস মেয়াদ রয়েছে ২০২৭ সালের ৩ জানুয়ারি পর্যন্ত।

এছাড়াও আয়কর নথি অনুযায়ী, আসাদুজ্জামান ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে আয়কর হিসেবে ৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন।

তাছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

১০

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১২

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

১৩

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

১৪

আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১৫

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১৬

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

১৭

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৯

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

২০
X