শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশে এল তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০। ছবি : প্রতীকী
টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০। ছবি : প্রতীকী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা ‘হার্ড জিপ’ গাড়ি দেশে পৌঁছেছে। বিশেষ সুবিধাসম্পন্ন টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের গাড়িটি ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামে নিবন্ধন করা হয়েছে।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে। নিবন্ধনে মালিকের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় '২৮/১ নয়াপল্টন'। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর 'ঢাকা মেট্রো-ঘ ১৬-৬৫২৮'। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

বিআরটিএ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সাদা রঙের সাত আসনের এই জিপটি চলতি বছর জাপানে তৈরি করা হয়েছে। তবে এটি আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমিরাতের 'ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি' থেকে গাড়িটি আমদানি করেছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রতিষ্ঠান 'এশিয়ান ইমপোর্টস লিমিটেড'।

চলতি বছরের ১ নভেম্বর চট্টগ্রামের 'মা এসোসিয়েটস'-এর মাধ্যমে গাড়িটি দেশে পৌঁছায় বলে জানিয়েছে ওই সূত্র।

আমদানির বিল অব এন্ট্রির নথি অনুযায়ী, ২ হাজার ৮০০ সিসির এই জিপটির কেনা দাম দেখানো হয়েছে ৩৭ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ৪১ পয়সা দরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর শুল্কায়ন করেছে।

সেই হিসাবে, বাংলাদেশি মুদ্রায় গাড়িটির ভিত্তিমূল্য দাঁড়ায় ৪৫ লাখ ২৯ হাজার ১৭০ টাকা। তবে কাস্টমস কর্তৃপক্ষ গাড়িটির অ্যাসেসমেন্ট ভ্যালু ধরেছে ৪১ হাজার ডলার।

গাড়িটি খালাস করতে সরকারকে শুল্ক, ভ্যাট ও কর বাবদ দিতে হয়েছে ২ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৯৪২ টাকা। সব মিলিয়ে গাড়িটির মোট দাম পড়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।

রেজিস্ট্রেশনের দিনই (২ ডিসেম্বর) গাড়িটির ফিটনেস সনদ অনুমোদন করেন ঢাকা মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার। ফিটনেসের মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। তবে ট্যাক্স টোকেনের মেয়াদ দেওয়া হয়েছে এক বছরের জন্য, যা আগামী বছরের ১ ডিসেম্বর শেষ হবে।

বিল অব এন্ট্রির তথ্যমতে, সাধারণ অবস্থায় গাড়িটির ওজন ২ হাজার ৭৯০ কেজি এবং সর্বোচ্চ ওজন ৩ হাজার ৮৫ কেজি।

এদিকে এশিয়ান ইমপোর্টস লিমিটেডের শো-রুমের কর্মচারীরা গাড়িটি কার জন্য আনা হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে গত জুনে একটি এবং অক্টোবরে আরেকটি গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়।

তবে তারেক রহমানের ব্যবহারের জন্য সদ্য নিবন্ধিত এই জিপটি বুলেটপ্রুফ কি না, তা দালিলিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

১০

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

১১

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১২

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১৩

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১৪

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৫

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৬

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৭

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৮

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৯

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X