বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৬:৫৮ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রেল ভবন ঘেরাও করে দিনভর বিক্ষোভ 

রেল ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি : কালবেলা
রেল ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি : কালবেলা

বিভিন্ন দাবিতে রেল ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার (২১ আগস্ট) সকাল থেকেই রেল ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ শুরু করেন তারা।

বেতন বৈষম্য দূর করা, ঝুঁকি ভাতা দেওয়াসহ ১১ দফা দাবিতে রেলওয়ের নিরাপত্তা বাহিনী ভবনের ভিতরে প্রবেশ করে বিক্ষোভ শুরু করে। অন্যদিকে ভবনের গেটসহ রাস্তায় চাকরি স্থায়ী করণের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করে অস্থায়ী টিএলআর শ্রমিকরা।

সকাল থেকে বিকেল পর্যন্ত ছয় ঘণ্টার বেশি সময় ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ চলে। এসময় রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা ভবনের ভেতরে অবস্থান করছিলেন। কেউ কেউ আন্দোলন দেখে রেল ভবনের ভেতরে প্রবেশ করেননি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সেনাবাহিনী। তারা মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

এর আগে গত ১৯ আগস্ট চাকরি স্থায়ীকরণের দাবিতে রেল ভবন ঘেরাও করে রেলওয়ের সহস্রাধিক অস্থায়ী গেট কিপার। তারা চাকরি স্থায়ী করা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের আউটসোর্সিংয়ের মাধ্যমে গেট কিপার নিয়োগের প্রতিবাদ জানান। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয় শ্রমিকদের পক্ষ থেকে। এরপর দাবি পূরণে তিন দিনের আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন শ্রমিকরা। দাবি পূরণ না হওয়ায় ২১ আগস্ট আবারও রেল ভবন ঘেরাও কর্মসূচি পালন করেন অস্থায়ী শ্রমিকরা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, সাবেক সরকার তাদের বাদ দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন কর্মী নিয়োগের ঘোষণা দেয়। ফলে প্রায় ২ হাজার গেট কিপার বেকার হয়ে মানবেতর দিনযাপন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১০

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১২

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৩

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৪

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৫

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৬

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৭

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৮

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৯

পর্তুগালের একাদশ ঘোষণা

২০
X