কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০২:০১ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাফারি পার্ক নির্মাণে জীববৈচিত্র্যের ওপর প্রভাব নিরূপণে কমিটি গঠন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সিলেট মৌলভীবাজারে সাফারি পার্ক নির্মাণে জীববৈচিত্র‍্যের ওপর প্রভাব নিরূপণে কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কমিটিকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বনের জীববৈচিত্র‍্য সংরক্ষণ বিষয়ে সুপারিশমালা সংবলিত প্রতিবেদন দাখিলের নিমিত্ত ২১ আগস্ট এক পরিপত্রের মাধ্যমে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। কমিটি প্রস্তাবিত 'বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়)' শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হলে বন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক জীববৈচিত্র‍্যর ওপর নেতিবাচক প্রভাব পড়বে কি না তা নিরূপণ করবে। এ ছাড়া কমিটি জুড়ী রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বনের বন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক জীববৈচিত্র‍্য সংরক্ষণের বিষয়ে সুপারিশমালা প্রদান করবে। কমিটি স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রাক্তন প্রধান বনসংরক্ষক ইসতিয়াক উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে গঠিত কমিটির বাকি সদস্যরা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ এবং আরণ্যক ফাউন্ডেশনের প্রাক্তন নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ। বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি প্রয়োজনবোধে সংশ্লিষ্ট যেকোনো সদসদ্যকে (কো-অপ্ট) তথা সংযোজন করতে পারবে।

উল্লেখ্য, বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীদের আপত্তি উপেক্ষা করে আলোচ্য প্রকল্পটি গ্রহণের সিদ্ধান্ত হয় যা গত ৯ নভেম্বর, ২০২৩ একনেক সভায় শর্তসাপেক্ষে অনুমোদন করা হয়। প্রস্তাবিত এ প্রকল্পটি ২০২৪-২৫ সালের এডিপিতে বরাদ্দবিহীন অননুমেদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X