কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০১:০১ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসেবা বিভাগে বড় রদবদল

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বড় রদবদল ও পদায়ন হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তা ও পরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সহকারী সচিব এম.কে হাসান জাহিদের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন, অধ্যাপক ডা. আহমেদুল কবীর, অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম, অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিম।

অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে পরিচালক, আইপিএইচ, মহাখালী, ঢাকা-য় বদলি করা হয়। পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামকে পরবর্তী পদায়নের জন্য পার-১ শাখা, স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়। অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে পরিচালক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম), মহাখালী, ঢাকায় বদলি করা হয়। এবং পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিমকে পরবর্তী পদায়নের জন্য পার-১ শাখা, স্বাস্থ্য সেবা বিভাগে ন্যাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১০

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১১

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১২

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৩

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৪

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৫

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৬

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৭

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৮

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৯

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

২০
X