শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর উপস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের ‘যুগল বিগ্রহ’ অনুষ্ঠান উদযাপন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শুক্রবার (২৩ আগস্ট) দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজিউ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী 'যুগল বিগ্রহ' অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সনাতন হিন্দুধর্মীয় প্রথা অনুযায়ী এই দিন কান্তজিউ মন্দির থেকে রাধা-কৃষ্ণের যুগল মূর্তি নদীপথে দিনাজপুর শহরের রাজবাড়ীতে স্থানান্তর করা হয়। এ সময় হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি, জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং সামরিক-আধাসামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে ‘যুগল মূর্তি’ নিয়ে সংশ্লিষ্টরা কান্তজিউ মন্দির ঘাট ত্যাগ করে।

মোট ২০টি জলযান ৩৭টি ঘাট অতিক্রম করে এটি সন্ধা ৭টা বেজে ৪০ মিনিটে দিনাজপুর শহরের সাধুর ঘাটে পৌঁছায়। পরে মূর্তিটি সড়কপথে দিনাজপুর শহরের রাজবাড়ীতে পৌঁছায়। উক্ত অনুষ্ঠানটি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্নের জন্য ৬৬ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মোতায়েন ছিলেন। বিভিন্ন ঘাটসমূহের নিরাপত্তা বিধান ছাড়াও সেনাসদস্যরা তিনটি স্পিড বোট ও তিনটি ট্রলার যোগে নদীপথে টহলের মাধ্যমে অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। এই অনুষ্ঠান সম্পর্কিত সকল স্থানে সেনাবাহিনীর উপস্থিতি সংখ্যালঘু হিন্দুসম্প্রদায়ের মধ্যে স্বস্তি এবং আস্থা নিশ্চিত করে। উক্ত অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সেনাবাহিনী ছাড়াও বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যগণ নিয়োজিত ছিলেন।

উল্লেখ্য, দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। শান্তিশৃঙ্খলা রক্ষা ও জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার পাশে দাঁড়াব - এটাই সেনাবাহিনীর প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১০

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১১

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১২

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৩

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৫

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

২০
X