শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৮:৪১ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন দফা দাবিতে মাঠে নেমেছেন ইউপি সচিবরা

তিন দফা দাবিতে ইউপি সচিবরা। ছবি: কালবেলা
তিন দফা দাবিতে ইউপি সচিবরা। ছবি: কালবেলা

তিন দফা দাবিতে মাঠে নেমেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবরা। দাবিগুলো হলো- পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের মতো ইউনিয়ন পরিষদের সচিব পদের নাম ‘নির্বাহী কর্মকর্তা’ করা। নির্বাহী কর্মকর্তা পদবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন স্কেল নবম গ্রেড প্রদান করা। চাকরি রাজস্ব খাতে স্থানান্তর এবং মেয়াদোত্তীর্ণ বা নতুন ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে বাইরে থেকে কোনো কর্মকর্তাকে নিয়োগ না দিয়ে ওই পদে তাদেরই ডেপুটেশনে সরকারি কর্মকর্তা হিসেবে ইউনিয়ন পরিষদে পদায়ন করা।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর তোপখানা রোডের হোটেল রয়েল প্যালেসে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। বৈষম্যবিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ব্যানারে এ সংবাদ সম্মেলন হয়।

লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহাবুব আলম মোল্লা এসব দাবি তুলে ধরে বলেন, ইউনিয়ন পরিষদের সচিবের বর্তমান পদনাম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধিত আইন-২০২৪ এ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছে, যা চরম বৈষম্যমূলক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি ও সংস্কারগুলো অবিলম্বে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ না করলে বৈষম্যবিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি রাজপথে সময়োপযোগী কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে হঠাৎ বন্যায় মানবিক কারণে পূর্বঘোষণা অনুযায়ী রোববার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠেয় তাদের অবস্থান কর্মসূচিটি আপাতত স্থগিত করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির সদস্য সচিব মো. আবদুল্লাহ আল মমিন, কমিটির নেতা মীর বারেক (ঢাকা), হাসানুর জামান (দিনাজপুর), চন্দন কুমার দাসসহ (কুমিল্লা) দাবি বাস্তবায়ন কমিটির সব জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X