কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ হাজার ডলার দিল চীন

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বন্যাদুর্গতদের সহায়তার লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ হাজার মার্কিন ডলার সহায়তা দিয়েছে চীন।

রোববার (২৫ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অনুদানের চেক তুলেন দেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি দেখে তিনি মর্মাহত। তিনি হতাহতদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশিরা দুর্যোগ কাটিয়ে উঠবে এবং তাদের বাড়িঘর পুনঃনির্মাণ করবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, দুই দেশ ব্যাপক কৌশলগত অংশীদারত্ব এবং চীনা জনগণ বাংলাদেশি জনগণের দুঃখ-কষ্ট ভাগ করে নেয়। এইভাবে চীন বাংলাদেশকে দুর্যোগ মোকাবিলায় সহায়তা করার চেষ্টা করছে। আমাদের দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী চীনের সংশ্লিষ্ট এজেন্সি প্রতিদিন যথাক্রমে সকাল ও বিকেলে দুবার বাংলাদেশকে উজানের নদীর জলবিদ্যুৎসংক্রান্ত তথ্য সরবরাহ করছে।

এ সময় তিনি জানান, চীনের রেড ক্রস সোসাইটি জরুরি মানবিক সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে নগদ এক লাখ ডলার অনুদান দেবে। চীনা দূতাবাস প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ হাজার ডলার অনুদান এবং ফেনী ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য ৬ মিলিয়ন টাকার খাদ্য ও অন্যান্য ত্রাণ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১২

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৫

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৬

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৯

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

২০
X