কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৯:০১ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

আনসারের সাবেক ডিজির বিরুদ্ধে অভিযোগ হাসনাতের, ঢাবিতে জমায়েতের ডাক

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সম্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সম্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

আনসারদের দাবি মেনে নেওয়ার পরও সচিবালয় অবরুদ্ধ করে রাখার জন্য সাবেক আনসারের সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম আমিনুল হককে দায়ী করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সম্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

এ কে এম আমিনুল হক সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের বড় ভাই।

রোববার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ অভিযোগ করেন। এ সময় তিনি সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘সবাই ‘রাজু’তে আসেন। স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

তিনি নিজের পোস্টের কমেন্টে লিখেছেন, ‘এসব করাচ্ছে এনামুল হক শামীম, শরীয়তপুর আসনের সাবেক এমপি। তার বড় ভাই এই আনসারের ডিজি ছিল এবং এই সব আনসার তার ভাইয়ের রিক্রুটেড।’

এদিকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসে আন্দোলন স্থগিত করেন আনসার সদস্যরা। চাকরি জাতীয়করণের দাবিতে দুদিন ধরে আন্দোলন করছিলেন তারা।

রোববার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অঙ্গীভূত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া কর্মসূচি স্থগিত ঘোষণা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসারদের ৬ মাসের রেস্ট প্রথা আর থাকবে না। এটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।

এদিকে আনসার জাতীয়করণ আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া জানান, আন্দোলন স্থগিত করা হচ্ছে। সবাই কাজে ফিরে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X