বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাধ্যতামূলক অবসর, চাকরিতে ফেরানো হলো ৫ পুলিশ কর্মকর্তাকে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

আওয়ামী লীগ সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরিতে ফেরানো হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) তাদের পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময় এই পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। পুনর্বহাল হওয়া চার কর্মকর্তা পুলিশ সুপার পদমর্যাদার। আর একজন উপপুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘জনস্বার্থে’ অবসর প্রদানের তারিখ থেকে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত গণ্য করে তারা বকেয়া বেতনভাতা, পদোন্নতি এবং চাকরির অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। সেই সঙ্গে তারা ট্রাইব্যুনাল/আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার করবেন।

পুনর্বহাল হওয়া চার কর্মকর্তার পরিচয় হলো, পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের সাবেক পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাবেক পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিঞা, একই বিভাগের সাবেক পুলিশ সুপার মো. নাজমুল করিম খান, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সাবেক পুলিশ সুপার মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির সাবেক উপপুলিশ মহাপরিদর্শক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X