শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে প্রথম নারী পুলিশ সুপার রওনক জাহান

নবাগত পুলিশ সুপার রওনক জাহান। ছবি : কালবেলা
নবাগত পুলিশ সুপার রওনক জাহান। ছবি : কালবেলা

শরীয়তপুরে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন রওনক জাহান। জেলার ইতিহাসে এ প্রথম কোনো নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে শরীয়তপুর জেলা পুলিশের কার্যক্রম হাতে নিয়েছেন তিনি। এসপি রওনক জাহান নেত্রকোনা জেলার সদর উপজেলার সাতপাই এলাকার বাসিন্দা।

জানা গেছে, রওনক জাহান ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। পরে ২০২৫ সালের ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি যশোর জেলা পুলিশের ৫১তম পুলিশ সুপার এবং জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান। সেখানে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দৃষ্টান্ত স্থাপন করেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপকমিশনার পদে দায়িত্ব পালন করেন তিনি।

শরীয়তপুরে যোগদানের পর নবাগত পুলিশ সুপার রওনক জাহান জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, সততা ও মানবিক পুলিশিং নিশ্চিত করতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান, মো. তানভীর হোসেন (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন, সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পালসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X