বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে নিহতদের অনুসন্ধানে গঠিত তদন্ত কমিশন বাতিল

পুরোনো ছবি
পুরোনো ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সরকার যে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করেছিল তা বাতিল করা হয়েছে। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

আজ বুধবার (২৮ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এসআরও নম্বর ২৯৯-আইন/২০২৪। সরকার, Commissions of Inquiry Act, 1956 (Act No. VI of 1956)-এর section 7-এ প্রদত্ত ক্ষমতাবলে ১ আগস্ট, ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এসআরও নম্বর ২৮০-আইন/২০২৪ দ্বারা গঠিত ৩ (তিন) সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন এতদ্বারা বাতিল ঘোষণা করল।’

এর আগে গত ১ আগস্ট তিন সদস্যের এ তদন্ত কমিশন গঠন করেছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার। কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। আর সদস্য ছিলেন বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X