বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০১:০২ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

বিরামহীনভাবে চলছে সশস্ত্র বাহিনীর উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম

ফেনী জেলার ছাগলনাইয়ায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : আইএসপিআর
ফেনী জেলার ছাগলনাইয়ায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : আইএসপিআর

বন্যাদুর্গতদের পাশে সশস্ত্র বাহিনী নিরলসভাবে উদ্ধার, চিকিৎসাসেবা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করে চলছে। সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক বন্যার্তদের ত্রাণ সহায়তার কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৬শ কেজি চাল, শিশু খাদ্য ৯,৬৯০ প্যাকেট, ৫০০টি মোবাইল সেট, ৪০ হাজার ৫০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৪৩ হাজার ৪৬০টি স্যানিটারি ন্যাপকিন, ৭০ কার্টুন পোশাক এবং ১,৫৮৮টি বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

পাশাপাশি সশস্ত্র বাহিনী কর্তৃক বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ৭টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে মঙ্গলবার সর্বমোট ২ হাজার ৫২২ জনকে চিকিৎসা সহায়তা প্রদান, ২ হাজার ৫০০ বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪১ হাজার ৮২৭ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ৩ হাজার ২৫০ জনকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি জানার জন্য সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফেনী জেলার ছাগলনাইয়া এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ফেনী জেলার ফুলগাজী উপজেলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনীপ্রধান ফেনী জেলার ছাগলনাইয়া এবং তৎসংলগ্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এরপর বন্যাদুর্গতদের কাছ থেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর চাহিদা সম্পর্কে অবহিত হন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে চলমান উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ করার লক্ষ্যে করণীয় বিষয়গুলো সম্পর্কে মতবিনিময় করেন। এ সময় তিনি উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজে নিয়োজিত সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নৌবাহিনীপ্রধান ফুলগাজীর বন্যাকবলিত বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করে জনসাধারণ ও সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন এবং উদ্ধারকার্য, ত্রাণ বিতরণ ও সুচিকিৎসা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী দ্রুততার সঙ্গে বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা শুরু করে। নৌ কন্টিনজেন্ট ফুলগাজী এ পর্যন্ত কয়েক হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করেছে।

এ ছাড়াও ওই উপজেলায় ৩০ বেডের ফিল্ড হাসপাতাল স্থাপনের মাধ্যমে নৌবাহিনী বন্যাদুর্গত এলাকায় চিকিৎসাসেবা প্রদান করছে। একইসঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী মঙ্গলবার ১২টি হেলিকপ্টার দিয়ে ২৩টি সর্টির মাধ্যমে বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X