কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহারের তথ্য ভুয়া

জামায়াত ইসলামীর আমিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় প্রবাসীর হেলিকপ্টার। ছবি : সৌজন্যে
জামায়াত ইসলামীর আমিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় প্রবাসীর হেলিকপ্টার। ছবি : সৌজন্যে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার করেছেন বলে বিভিন্ন জায়গায় প্রচারণা করা হচ্ছে। বিষয়টি ভুয়া ও মিথ্যা বলে জানিয়েছে প্রবাসীর হেলিকপ্টার।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রবাসীর হেলিকপ্টার শুরু থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে হেলিকপ্টার সেবা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের আন্তরিকতা ও জরুরী সময়ে তাৎক্ষণিক সাড়া দেয়ার কারণে অনেকেই বারবার আমাদের সেবা নিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সাধারণ প্রবাসী, যারা জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যান তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করাসহ দলীয় কর্মকান্ডে প্রবাসীর হেলিকপ্টারের সেবা নিয়েছেন। ভাড়া বাবদ নির্ধারিত অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছেন তার দল। যে টাকার রশিদ আমাদের কাছে এবং তাদের কাছেও সংরক্ষিত আছে।

প্রবাসীর হেলিকপ্টার আরও জানায়, আমাদের পক্ষ থেকে সৌজন্যতামূলক যে ফুল দেওয়ার ছবিটি পোস্ট করে বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার করেছেন বলে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করি। ছবিতে বসুন্ধরার যে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে তার সাথে হেলিকপ্টারের এই ফ্লাইটের কোন সম্পর্ক নেই। অতএব মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সম্মানিত গ্রাহকদেরকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন ইংলিশ কিংবদন্তি

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

১০

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪

১১

কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 

১২

ওমানে মার্কিন রাডার স্থাপনায় আইআরজিসির হামলা

১৩

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ-চারা, ১৫ দিনের মধ্যে সব গবাদিপশুকে টিকা: কৃষিমন্ত্রী

১৪

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৫

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল

১৬

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

১৭

ভাষণ প্রচার না করায় শীর্ষ ৩ গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

১৮

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

১৯

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

২০
X