কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

হাজী সেলিম হাসপাতালে ভর্তি

সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। পুরোনো ছবি
সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। পুরোনো ছবি

ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, অসুস্থ হাজী মোহাম্মদ সেলিমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে তাকে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এদিন বিকেলে হাজী সেলিমকে আদালতে হাজির করা হয়। সে সময় কড়া নিরাপত্তার মধ্যে তাকে কাঠগড়ায় তোলা হয়। হেলমেট খুলে ফেলে কান্নায় ভেঙে পড়েন তিনি। শুনানিতে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হলে তিনি মাথা নেড়ে নাকচ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল দখলের অভিযোগও হাত নাড়িয়ে অস্বীকার করেন। শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

কোটাবিরোধী আন্দোলনের সময় গুলিতে ছাত্র নিহতের একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অন্য নেতাদের মতো হাজী সেলিমও আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক এই ঘটনা ছাড়াও পুরান ঢাকায় হাজী সেলিমের বিরুদ্ধে জমি ও ভবনসহ বিভিন্ন দখলের অভিযোগ পুরোনো।

পুরান ঢাকার বহুল আলোচিত হাজী সেলিম অসুস্থ থাকায় গত জানুয়ারির জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন তার ছেলে সুলাইমান সেলিম। তার আরেক ছেলে ইরফান সেলিম স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই দুই ভাইও পলাতক রয়েছেন। ৫ আগস্টের পর পুরান ঢাকার বিভিন্ন থানায় হওয়া মামলায় তারাও আসামি বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X