কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির গুলশান কার্যালয় থেকে গ্রেপ্তার হামীম ৩ দিনের রিমান্ডে

শুনানি শেষে হাজতখানায় নেওয়া হয় ইনামে হামীমকে। ছবি : সংগৃহীত
শুনানি শেষে হাজতখানায় নেওয়া হয় ইনামে হামীমকে। ছবি : সংগৃহীত

বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার যুবক ইনামে হামীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন গুলশান থানার প্রতারণা ও জাল-জালিয়াতির মামলায় আসমিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক শেখ সাইফুল ইসলাম তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে ও প্রাথমিকভাবে জানা যায়, এ আসামি অসৎ উদ্দেশ্যে তার একাধিক জাতীয় পরিচয়পত্র নকল (জাল) তৈরি করে প্রতারণা করার মাধ্যমে ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাফেরা করছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ আসামি ওই স্থানে নাশকতার উদ্দেশ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। তিনি নির্বাচনবিরোধী কোনো কাজের সঙ্গে সংযুক্ত হয়েছেন মর্মে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তি নিজের ছবি ব্যবহার করে ৩টি জাতীয় পরিচয়পত্র বহন করেন, যা যে কোনো সময় রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করতে পারেন মর্মে সন্দেহ হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে এ আসামি এই মামলার ঘটনায় সত্যতা স্বীকার করেন। প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত আছেন মর্মে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলা সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। মামলার মূল রহস্য উদঘাটনসহ সাত কারণে তার সাত দিনের রিমান্ড দরকার।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন সাত দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, রোববার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ইনামে হামীমকে গুলশানের ৮৬নং রোডের বিএনপি কার্যালয়ের সামনে থেকে আটক করে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) জিজ্ঞাসাবাদ করে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথা বলেন। এরপর তার দেহ তল্লাশি করে ৩টি জাতীয় পরিচয়পত্র, ৫টি বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে তার বিরুদ্ধে প্রতারণা ও জাল-জালিয়াতির মামলা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X