কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা নাহিদের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপির প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত।
নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপির প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপির প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস কক্ষে ইউএনডিপির প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

সাক্ষাতের শুরুতে প্রতিনিধি দলের সদস্য স্টিফেন লিলেন উপদেষ্টা নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য জানার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, আমরা তদন্তের বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখছি। তাছাড়া সোশ্যাল মিডিয়াও আমরা কিছু অভিযোগ পেয়েছি সেগুলো তদন্ত করছি। এটুআইয়ের সাথে ২০২৫ সালের চুক্তি শেষ হবে উল্লেখ করে স্টিফেন বলেন, ভবিষ্যতে সরকারের সঙ্গে ইউএনডিপি কাজ করতে আগ্রহী।

নাহিদ ইসলাম বলেন, আমরা হয়তো খুব বড় প্রকল্প করতে পারব না। আমরা রোড ম্যাপ করছি পাশাপাশি গত ১৫ বছরে ডিজিটাল করার নামে যে সমস্যাগুলো ছিল তা পর্যালোচনা করছি, এ বিষয়ে ইউএনডিপির যদি কিছু বলার থাকে তা তারা বলতে পারে বলেও উপদেষ্টা মন্তব্য করেন।

স্টিফেন লিলেন রোড ম্যাপে ইউএনডিপির ভূমিকা সম্পর্কে জানতে চান। উপদেষ্টা ইউএনডিপির আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, গণ‌অভ্যূথ্যান পরবর্তী সময়ে বাংলাদেশি তরুণদের বিভিন্ন উদ্যোগ কে আন্তর্জাতিক পর্যায়ে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে ইউএনডিপি ভূমিকা পালন করতে পারে।

উপদেষ্টা বলেন, আমরা ডিজিটাল বৈষম্য দেখতে পাচ্ছি। আইসিটির দিক দিয়ে প্রান্তিকভাবে আমরা পিছিয়ে আছি। আইসিটি'র সমস্ত সুবিধা আমরা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে চাই। তাছাড়া তরুণদের সাইবার নিরাপত্তা, আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দিতে চাই, যেন তারা দেশের বিভিন্ন প্রান্তে এসব বিষয়ে ভালোভাবে কাজ করতে পারে। বাংলাদেশি ছাত্ররা যারা বিভিন্ন দেশে তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ হিসেবে কাজ করছে, তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে, যারা দেশের তরুনদের তথ্যপ্রযুক্তি খাতে অভিজ্ঞ করে গড়ে তুলতে পারবে বলে প্রতিনিধিদের জানান উপদেষ্টা।

সাক্ষাৎকালে ইউএনডিপির প্রতিনিধি দলে আরও ছিলেন সোনালি দায়ারান্তে, আনোয়ারুল হক এবং শিলা তাসনিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X