কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

প্লট চেয়ে শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন, জয়ের চিঠি ভাইরাল

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত

ঢাকার পূর্বাচলে প্লট আবদার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে ২০১৪ চিঠি দিয়েছিলেন ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ঘটনাটি জানাজানি হলে সেবার ব্যাপক বির্তকের সৃষ্টি হয়। তার সেই চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ভাইরাল হয়েছে।

গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিঠির ছবি আবারও ছড়িয়ে পড়েছে। এতে পুরোনো বিতর্ক নতুন করে ছড়িয়ে পড়ার পাশাপাশি হাস্যরসেরও জন্ম দিয়েছে। কড়া সমালোচনারও শিকার হচ্ছেন অভিনেতা।

প্লট চেয়ে দেওয়া চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করেন জয়।

চিঠিতে তিনি লিখেছেন, ‘আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি ও চলচ্চিত্র)। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে।’

‘আপনি অত্যন্ত দরদী এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী ও জ্ঞানদীপ্ত আদর্শের ওপর বলীয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে। মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন— আমার সমসাময়িক সব শিল্পীই পূর্বাচলে ১০ কাঠা ৫ কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি। পরে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি।’

জয় লিখেছেন, ‘মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন- আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এ সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি (ইনশাআল্লাহ)।’

তবে এই চিঠির বিষয়ে শাহরিয়ার নাজিম জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X