কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত, চাকরি হারালেন রাজউক কর্মকর্তা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বিনানুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত আছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আইন শাখার বেঞ্চ সহকারী মিলন বর্মন। এ অবস্থায় দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও পলায়নের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩-এর বিধি ৩৮(১)-এর দফা অনুযায়ী তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকার একটি অফিস আদেশ জারি করে ওই কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেন।

অফিস আদেশে রাজউক চেয়ারম্যান উল্লেখ করেন, মিলন বর্মন, বেঞ্চ সহকারী, আইন শাখা, রাজউক। তিনি বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে কোর্সে অংশগ্রহণের জন্য ২০১৯ সালে এক বছরের জন্য অর্ধ গড় বেতনে শিক্ষাছুটি গ্রহণ করেন। পরে তার ছুটি ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়। পরে পুনরায় ছুটি আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুর করা হয়নি। তারপরও তিনি আজ পর্যন্ত বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং বহিঃ বাংলাদেশ অবস্থান করছেন।

এসব অভিযোগের ভিত্তিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩-এর বিধি ৩৭(ক), (খ) এবং (গ) মোতাবেক যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং পলায়নের অভিযোগে অভিযুক্ত করে বিভাগীয় মামলা ও কারণ দর্শাতে বলা হয়।

নথিপত্র পর্যালোচনায় এবং তদন্ত প্রতিবেদনে প্রদত্ত মতামতের আলোকে তার বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা-২০১৩ এর বিধি ৩৭(ক), (খ) এবং (গ) মোতাবেক যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

এই অবস্থায় প্রতিবেদন সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩-এর বিধি ৩৮(১)-এর দফা অনুযায়ী ‘চাকরি হতে অপসারণ’ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X