কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল গ্রেপ্তার

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি। ছবি : সংগৃহীত
রাজশাহী-৪ আসনের সাবেক এমপি। ছবি : সংগৃহীত

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাবের একটি দল রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক আ ন ম ইমরান খান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, এনামুল হক বাংলদেশের রাজশাহী জেলার রাজনীতিবিদ, প্রকৌশলী ও রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২১ অক্টোবর ১৯৬৯ সালে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। মোট ৮ ভাইবোনের মধ্যে তিনি পঞ্চম। তিনি প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করে পরে এমবিএ করেন।

এনামুল হক ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১০

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১১

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১২

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৪

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৫

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৬

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৮

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৯

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

২০
X