রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

ডিএমপির ২ থানায় নতুন ওসিসহ ৭ পুলিশ পরিদর্শকের পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা ও উত্তরা পূর্ব থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাসহ সাত নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা- ওয়ারী বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন মিয়াকে অফিসার ইনচার্জ মিরপুর মডেল থানা এবং ধানমন্ডি মডেল থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে) মো. মহিবুল্লাহকে অফিসার ইনচার্জ উত্তরা পূর্ব থানা হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামকে গোয়েন্দা-রমনা বিভাগ এবং অফিসার ইনচার্জ উত্তরা পূর্ব থানা মো. হাবিবুর রহমানকে ও সংযুক্ত সিআরও থেকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক একেএম সাহাবুদ্দিন শাহিনকে গোয়েন্দা-মতিঝিল বিভাগ, সংযুক্ত সিআরও থেকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোল্লা মো. খালিদ হোসেনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগ এবং নিরস্ত্র পুলিশ পরিদর্শক ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ থেকে খোকন চৌধুরীকে প্লানিংরিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে।

একনজরে বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা:

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X