ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

তথ্য মন্ত্রণালয়ের সার্চ কমিটির সদস্য হলেন ডুজার সাবেক সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন (তুষার)। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন (তুষার)। ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর সংস্থাসমূহের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিভিন্ন পরিচালনা পর্ষদ, কমিটি ও উপকমিটি গঠনের জন্য সেগুলোতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন (তুষার)।

রোববার (২২ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সার্থে সংশ্লিষ্ট আইন, বিধি ও নীতিমালার আলোকে বিভিন্ন পরিচালনা পর্ষদ, কমিটি ও উপকমিটি গঠনের লক্ষ্যে ওই পরিচালনা পর্ষদ ও কমিটিগুলোতে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সদস্যের নাম প্রস্তাব করার নিমিত্ত একটি সার্চ কমিটি গঠন করা হলো। সার্চ কমিটি আগামী ২ (দুই) মাসের মধ্যে প্রয়োজনীয় প্রস্তাব সরকারের নিকট দাখিল করবে।

সার্চ কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. আল আমিন রাকিব (তনয়)। অন্য সদস্যরা হলেন- চলচ্চিত্রকর্মী ও অভিনেতা আবু বকর ওয়াসিফ, চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও সমাজকর্মী মো. সাইদুল আলম খান (সাইদ খান সাগর), লেখক, আবৃত্তিশিল্পী, মিডিয়াকর্মী এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারাহ্ বিনতে বশির (ফারাহ্ দোলন) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বুম বিডির ফ্যাক্ট চেকার মো. আব্দুল্লাহ আল মামুন (তুষার)।

বিজ্ঞপ্তিতে কমিটির কার্যপরিধি হিসেবে কয়েকটি দিক উল্লেখ করা হয়। সেগুলো হলো- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সাবেক সেন্সর বোর্ড), বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটসহ অন্য দপ্তর/সংস্থার বিভিন্ন পরিচালনা পর্ষদ, কমিটি ও উপকমিটি গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সদস্য মনোনয়নের নামের প্রস্তার মন্ত্রণালয়ে উপস্থাপন করবে; এ কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রাইভেট মিডিয়া (পত্রিকা, টেলিভিশন, অনলাইন পোর্টাল, ওটিটি ইত্যাদি)-র মধ্যে যোগাযোগ রক্ষা করে উন্নয়নে লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। কমিটি চলচ্চিত্র সংসদ, চলচ্চিত্র উৎসব সহ চলচ্চিত্রের বিভিন্ন অংশীজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে এবং বিদ্যমান কোনো আইন, বিধি ও নীতিমালা সংশোধনের প্রয়োজন আছে কি না সে বিষয়ে পরামর্শ প্রদান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X