রঞ্জন দেব
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কারা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া দাড়ি-গোঁফ রাখা যাবে না

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কারা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কারাগারের কোনো কর্মকর্তা-কর্মচারী দাড়ি-গোঁফ রাখতে পারবেন না।

কারাসুত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জেল সদস্যদের দাড়ি-গোঁফ রাখাসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দাড়ি গোঁফ রাখার যে নির্দেশনা প্রদান করা হয়েছে তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। যেসব কর্মচারী কর্মকর্তা দাড়ি গোঁফ রেখেছেন কিন্তু এখনো কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করেননি, তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুবেদন গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের নির্দেশ প্রদান করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া দাড়ি গোঁফ রাখলে তাদের বিরুদ্ধে আয়না নব্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।

এ ছাড়াও দাড়ি গোঁফ ‘ল’-সহ সংশ্লিষ্ট কর্মচারীর ছবি সার্ভিস বইতে সংযোজন করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। তাছাড়াও যে সকল কর্মকর্তা কর্মচারী দাড়ি গোঁফ রাখেননি তাদেরও নিয়মিত সেভ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কারা অধিদপ্তরের সহকারী কারা পরিদর্শক (উন্নয়ন) ফরহাদ হোসেন কালবেলাকে জানান, ইউনিফর্মে একটি নিয়ম রীতি রয়েছে। এর জন্য ইউনিফরমিটি বাস্তবায়নে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। এই বিধান আগেও ছিল কিন্তু বিধানটি কার্যকর ছিল না। ইউনিফর্ম বাহিনী হিসাবে জেল কোড অনুযায়ী শৃঙ্খলা রক্ষার জন্য এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের ৬৮টি কারাগারের সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশনা মোতাবেক ইউনিফরর্মিটি মেনে চলতে হবে। নির্দেশনা কার্যকর করার জন্য কারা কর্তৃপক্ষ ও বিভাগীয় কারা উপ-পরিদর্শকগণ বিষয়টি নিশ্চিত করবেন বলে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X