রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আতাউর রহমান বিক্রমপুরীকে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য মিথ্যা : কারা কর্তৃপক্ষ

কারা সদর দপ্তর। ছবি : সংগৃহীত
কারা সদর দপ্তর। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়েছে, যাতে দাবি করা হয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ আগত আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করা হয়েছে। এছাড়াও তাকে কারাগারের কয়েদি/হাজতি দিয়ে জঙ্গিবাদের সাথে যুক্ত করে শারীরিক নির্যাতন করা হয়েছে। তবে, এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এক সংবাদ বিজ্ঞপ্তি কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, আতাউর রহমান বিক্রমপুরী বর্তমানে কারাগারে নিরাপদ এবং সুস্থ আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যটি একেবারেই ভিত্তিহীন এবং এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার। একটি চক্র দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের বিভ্রান্তি ও মিথ্যা তথ্য প্রচার করছে।

এ ধরনের অপপ্রচার থেকে সাবধান থাকতে এবং বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এ ধরনের কনটেন্টে বিশ্বাস না করতে সবাইকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, জনগণকে সচেতন থাকার এবং তথ্য যাচাই করে সঠিক তথ্য গ্রহণ করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে আতাউর রহমান বিক্রমপুরীকে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে তিন মাসের ডিটেনশন আদেশসহ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ নিয়ে আসা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X