কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৯:০৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন নিয়োগ করার দাবি

‘মৌলিক অধিকার-মানবিক কর্তব্য : প্রেক্ষাপট কাশ্মীর’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা। ছবি : কালবেলা
‘মৌলিক অধিকার-মানবিক কর্তব্য : প্রেক্ষাপট কাশ্মীর’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা। ছবি : কালবেলা

রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, কাশ্মীরের মর্যাদা কেড়ে নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। কাশ্মীরিরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। ভারতের বিজেপি ধর্মের মধ্যে সংঘর্ষ তৈরি করছে। তাদের উগ্র আচরণে দক্ষিণ এশিয়া অস্থিতিশীল হচ্ছে। এমতাবস্থায় মানবিক বিপর্যয় হওয়ায় কাশ্মীরে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানোর সময় হয়েছে। জাতিসংঘের মাধ্যমে ভোটগ্রহণ করে কাশ্মীরিদের সিদ্ধান্ত নিতে দিতে হবে তারা স্বাধীন হবে না কি ভারতের সঙ্গে থাকবে।

শুক্রবার (৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে (তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তন) ‘মৌলিক অধিকার-মানবিক কর্তব্য : প্রেক্ষাপট কাশ্মীর’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক ফোরাম। সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আবদুর রউফ। আরও বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কবি আবদুল হাই শিকদার, ইংরেজি দৈনিক নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক কামাল মজুমদার, দৈনিক ভোরের খবরের প্রধান সম্পাদক ও ড. হারনুর রশিদ ভূঁইয়া, বিএনপি নেতা সাইফুর রহমান মিহির ও প্রকৌশলী শরীফুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদ।

সভায় প্রধান অতিথি সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ বলেন, আজকে যারাই বেশি মানবাধিকারের কথা বলছে তারাই মানবাধিকার লঙ্ঘন করছে। আর মানবাধিকার প্রশ্নটাই ঠিক না। মানুষ পৃথিবীতে অধিকারের জন্য আসে নাই। মানুষকে পাঠানো হয়েছে কর্তব্য পালনের জন্য। কারণ সে এসেছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ক্রিয়েটার হিসেবে। সৃষ্টিকে পরিচর্যা করবে।

তিনি আরও বলেন, চোখের সামনে যদি একটা পিঁপড়া পানিতে পড়ে যায়, মানুষ হিসেবে যেহেতু আল্লাহর রিপ্রেজেন্টেটিভ। আমার প্রথম ডিউটি হচ্ছে পিঁপড়াটাকে তুলে শুকনা জায়গায় নিয়ে আসা। মানুষ হিসেবে এটাই হচ্ছে কর্তব্য। উপমহাদেশে কাশ্মীর এখন আলোচনার বিষয়। সবকিছু মানবিক দৃষ্টিকোন থেকে দেখলে এতো দ্বদ্বের তৈরি হয় না। মজলুম কাশ্মীরের জনগণের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব বিশ্ববাসীকে পালন করতে হবে।

কবি ও সাংবাকি আব্দুল হাই শিকদার বলেছেন, ভূ-স্বর্গ কাশ্মীরে এখন মানবাধিকার নেই। সাধারণ মানুষতো নয়ই সাংবাদিক ও মানবাধিকার কর্মীরাও কথা বলতে পারছেন না। চারদিকে এক ধরনের ভয়-ভীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। ভয়ের পরিবেশ এখন কাশ্মীরে। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে এখন যা খুশি তাই করছে ভারতের উগ্র বিজেপির রাজনীতিবিদরা। তারা যা বলছে, তাই আইন। যেটা খুশি করছে সেটাই আইন। আইনের কোনো বালাই নাই। এর বাইরে কোনো নিয়মকানুন মানছেন না।

তিনি আরও বলেন, কাশ্মীরের জনগণ ভারতের বিজেপির নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছেন। উচ্চ আদালত সেই পিটিশনের শুনানি শুরু করেছে। আমরা আশা করব ভারতের উচ্চ আদালত সুচিন্তিত মতামত দিবে। কাশ্মীরের স্বাধীনতা নিয়ে যারা যুদ্ধ করছে তাদের জঙ্গি বলছে এক শ্রেণির মিডিয়া। এটি মুক্তিযুক্তের বিশ্বাসের বিপরীত। কারণ হচ্ছে তারা স্বাধীনতার জন্য লড়াই করছে। তারা স্বাধীনতাকামী, তাদের সেভাবেই লিখতে হবে মিডিয়ায়।

মূল প্রবন্ধে নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদ বলেন, কাশ্মীরের অনেক সাংবাদিককে ২০১৯ সাল থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে, হয়রানি করা হয়েছে, থানায় ডেকে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন রিপোর্টিং নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একটি নতুন মিডিয়া নীতিও বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে কাশ্মীরে শান্তিরক্ষী মিশন পাঠানোর সময় হয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে কাশ্মীরে গণভোট করে তাদের ভাগ্যের সিদ্ধান্ত তাদের নিতে দেন। ভোটের আগ পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষী মিশন কাশ্মীরেই থাকবে। এতে বিশ্বের সব রাষ্ট্রের ভূমিকা রাখা প্রয়োজন। যতদিন ভোট না হয় ততদিন প্রতি বছরে কাশ্মীরে প্রতিনিধি পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশ্ববাসীকে রিপোর্ট দিতে হবে।

তিনি আরও বলেন, বিবিসি ও ভয়েস অব আমেরিকার রিপোর্টে উঠে এসেছে, ২০১৯ সাল থেকে স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে, জননিরাপত্তা আইন অনুযায়ী সাজা খাটছেন, এমন কারও মামলা যদি হাইকোর্ট বাতিল করে দেয়, সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে দেওয়া হয়। এরফলে ওই ব্যক্তি জেলেই থাকতে বাধ্য হন। এভাবে, একবার কেউ যদি ফেঁসে যান, তার পক্ষে জেল থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। কাশ্মীরে কী হচ্ছে প্রকৃত চিত্র কেউ জানতে পারছে না।

দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন বলেন, কাশ্মীরের জনগণের ওপর জুলুম নির্যাতন আজকে কারও চোখে চোখে পড়ছে না, যেন কারও দায় নেই। কারণ এতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আমরা সাম্প্রদায়িকতাকে সমর্থন করি না। যে কোনো স্থানে কেউ নির্যাতিত হলে আমরা নির্যাতিতদের পক্ষে কথা বলবই। আমরা মজলুমের পাশে দাঁড়াবই। নির্যাতিত ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন আমরা তাদের পাশে থাকব। একজন হিন্দু নির্যাতিত হলে আমরা তাদের পাশে দাঁড়াব, তেমনি একজন মুসলমান নির্যাতিত হলে আমাদের দায়িত্ব হবে তাদের পাশে দাঁড়ানো।

প্রসঙ্গত, ১৯৪৭ সাল থেকে ভারতের সংবিধানে কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসিত এলাকার মর্যাদা ছিল। সমঝোতা চুক্তি অনুযায়ী, ভারতের সঙ্গে থাকলেও সার্বভৌমত্ব নিয়ে কাশ্মীরের নিজস্ব পতাকা, আইন, মুদ্রাসহ থাকবে নিজেদের। শুধু পররাষ্ট্র, প্রতিরক্ষা থাকবে ভারতের নিয়ন্ত্রণে। কিন্তু বিশেষ মর্যাদার সেই ৩৭০ ধারা তা বাতিল করেছে ক্ষমতাসীন বিজেপি ২০১৯ সালের ৫ আগস্ট। গত ৭০ বছর ধরে চলা চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে ভারত। যার প্রতিবাদ সব প্রয় সব রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১০

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১২

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৩

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৪

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৫

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৬

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৭

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৮

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৯

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

২০
X