বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় মর্যাদায় স্কোয়াড্রন লিডার মো. সাইফুল মনিরের দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় স্কোয়াড্রন লিডার মো. সাইফুল মনিরের দাফন সম্পন্ন। ছবি : সংগৃহীত
রাষ্ট্রীয় মর্যাদায় স্কোয়াড্রন লিডার মো. সাইফুল মনিরের দাফন সম্পন্ন। ছবি : সংগৃহীত

স্কোয়াড্রন লিডার মো. সাইফুল মনির শুক্রবার (৪ অক্টোবর) রাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৩৩ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্কোয়াড্রন লিডার মো. সাইফুল মনির ৩০ নভেম্বর ১৯৯০ সালে বরগুনা জেলার আংগারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ০১ জানুয়ারি ২০০৮ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগদান করেন এবং ১ ডিসেম্বর ২০০৯ সালে ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান ‘সোর্ড অব অনার’ প্রাপ্তিসহ জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন। ২০১৮ সালে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হন। অসুস্থতাকালীন সময়ে তাকে বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগ ও অর্থায়নে উন্নত চিকিৎসার প্রয়োজনে ২০১৮, ২০২২ সালে সিঙ্গাপুর এবং পরবর্তীতে ২০২৩ সালে ভারতে প্রেরণ করা হয়। কমিশন প্রাপ্তির পর মৃত্যুর পূর্ব পর্যন্ত তার চাকরিকাল হয়েছিল ১৪ বছর ১০ মাস। অসুস্থতার পূর্বে চাকরিকালীন সময়ে তিনি বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।

শনিবার (০৫ অক্টোবর) বরগুনা জেলার আংগারপাড়া নিজ গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কোয়াড্রন লিডার মো. সাইফুল মনিরের পরিবারের সদস্য, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে স্কোয়াড্রন লিডার মো. সাইফুল মনিরকে বরগুনায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X