চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

চট্টগ্রামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজ শেষে মুসল্লিরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় অনেকে আবেগে কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে উপস্থিত মুসল্লিরা দুই হাত তুলে মহান আল্লাহর নিকট মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলস সংগ্রামী। তার নেতৃত্ব ও ত্যাগ দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা তার আদর্শকে অনুসরণ করে দেশের জন্য কাজ চালিয়ে যাব।

মরহুমা খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন এবং তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুর খবর শোনার পর দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষ তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন।

জানাজার সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়া শুধু দলের নেত্রী ছিলেন না, বরং তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার আদর্শ আমাদের প্রেরণা এবং আমরা তার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X