কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় মানবাধিকার কমিশন প্রতিনিধিদলের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। ছবি : কালবেলা
শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। ছবি : কালবেলা

শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, সকল ধর্ম ও বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, সৌহার্দ্যের বন্ধন ও আস্থার সম্পর্ক অটুট রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। এ লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। বুধবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সদস্যগণের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। প্রতিনিধিদল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজাবিষয়ক সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

কমিশনের চেয়ারম্যান আরও বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পূজার পুরো সময়জুড়ে আমরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা প্রতিরোধে আমরা সরকারের সকল গুরুত্বপূর্ণ বিভাগে যোগাযোগ রেখেছি। আমরা প্রত্যাশা করি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার সমুন্নত ও সুরক্ষিত থাকবে। এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সচিব সেবাষ্টিন রেমা এবং প্রতিনিধি দলের সদস্যরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা মণ্ডপ এলাকার বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১০

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১১

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১২

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৩

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৪

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৫

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৬

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২০
X