কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৬:৪০ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ শেখ কামালের জন্মবার্ষিকীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধা

বনানী কবরস্থানে শেখ কামাল ও তার পরিবারের সদস্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : কালবেলা
বনানী কবরস্থানে শেখ কামাল ও তার পরিবারের সদস্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : কালবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে শেখ কামাল ও তার পরিবারের সদস্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ ছাড়াও বাদ জোহর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মসজিদে শেখ কামালের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে কামালসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু এবং তার পরিবারের অন্যান্য শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শ্রদ্ধা নিবেদন দোয়া মাহফিলে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

দোয়া মাহফিলে শেখ কামালের কর্মময় জীবন স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। মাত্র ২৬ বছরের ক্ষুদ্র জীবনে এ দেশকে তিনি অনেক কিছু দিয়ে গেছেন। অত্যন্ত ভদ্র ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী কামালের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দুর্দান্ত বিচরণ ছিল। বঙ্গবন্ধুর ছেলে এটা কখনও বলে বেড়াতেন না।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু, শেখ কামালের মতো সম্ভাবনাময় ব্যক্তিত্ব এবং পরিবারের সদস্য ও স্বজনদের নৃশংস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুঃখের বিষয় ১৫ আগস্টের আত্মস্বীকৃত খুনিদের মধ্যে পাঁচজন এখনো বিদেশে পালিয়ে আছে। আদালতের রায় কার্যকর করতে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন : শেখ কামালের প্রতিকৃতিতে আ. লীগের শ্রদ্ধা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X