কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন উপদেষ্টা শারমীন

উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : সংগৃহীত
উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শুক্রবার (১১ অক্টোবর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ শুভেচ্ছা জানান।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলায় জেলায় মোতায়েন সেনাসদস্যরা পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সদা তৎপর রয়েছেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা ২০২৪ আনন্দঘন পরিবেশে নিরাপদে উদ্‌যাপনের লক্ষ্যে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবক ৩২ হাজার পূজামণ্ডপে ৪ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিদিন সব কর্মকর্তা-কর্মচারী পূজামণ্ডপে ৮ ঘণ্টা করে ৩ শিফটে দায়িত্ব পালন করবেন। কারণ দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন পরিণত হয়েছে সার্বজনীন উৎসবে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা- শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সব মানুষের নিরাপদ আবাস ভূমি।

গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে।

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসব-উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করবেন এই প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের। পাশাপাশি অন্য ধর্মাবলম্বীরা সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে দুর্গোৎসব উদযাপন সার্থক ও সুন্দর করে তুলবেন এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তিনি বাংলাদেশের সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X