রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০১:২৮ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০১:৩২ এএম
অনলাইন সংস্করণ

তাঁতীবাজার পূজামণ্ডপে হামলায় আহতদের দেখতে মিটফোর্ডে নাহিদ

তাঁতীবাজার পূজামণ্ডপে হামলায় আহতদের দেখতে মিটফোর্ডে নাহিদ

তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাইকারীদের হামলায় আহতদের সঙ্গে দেখা করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতের দিকে তিনি আহতদের দেখতে রাজধানির মিটফোর্ড হাসপাতালে যান। একই দিন রাতে কয়েকজন ছিনতাইকারী ওই পূজামণ্ডপে পেট্রোল বোমা ছোড়ার চেষ্টা করে।

এ সময় নাহিদ সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করুন। তাদের চিকিৎসার সকল খরচ বহন করা হবে। পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দুর্বৃত্তরা নাশকতা করতে চেষ্টা করছে কিন্তু আমরা সেই সুযোগ তাদের দেবো না। দুষ্কৃতিকারী যেই হোক তাদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এরপর তিনি তাঁতিবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এর আগে ওসি এনামুল হাসান জানান, তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা একটি পেট্রোল সদৃশ্য বোতল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় আনা হয়েছে।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, আটক তিন জনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ দেখে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আটক তিন ছিনতাইকারীদের হাতে কাচি, ছুরি পাওয়া গেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য, রাতে চার থেকে পাঁচ জন ছিনতাইকারী তাঁতীবাজার পূজামণ্ডপে একটি পেট্রোল সদৃশ্য বোতল নিক্ষেপ করে। কিন্তু সেটা বিস্ফোরিত হয়নি। তারপর স্থানীয় জনগণ ধাওয়া দিলে ছিনতাইকারীরা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছে। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উপদেষ্টা নাহিদ মিটফোর্ড হাসপাতালে ছুটে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১০

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১১

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১২

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৩

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১৪

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১৫

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

১৬

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

১৭

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

১৮

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৯

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

২০
X