কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই গণ অভ্যুত্থানের ভিডিও ও স্থিরচিত্র চাইল তথ্য অধিদপ্তর

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জুলাই বিপ্লব বা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় সব ভিডিও এবং স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান তথ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টে বিশ্বব্যাপী সাড়া জাগানো ছাত্র-জনতার অভাবনীয় বৈষম্যবিরোধী আন্দোলন এবং জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহের অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্ট ও স্থিরচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন তথ্য অধিদপ্তর। এ আন্দোলন ও বিপ্লবের কোনো ভিডিও ফুটেজ বা স্থিরচিত্র যদি কারও সংগ্রহে থাকে, তাহলে তা সংক্ষিপ্ত বর্ণনাসহ ([email protected]) ইমেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো হয়।

আরও বলা হয়, একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয়দীপ্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এই বিপ্লব। এ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল আপামর ছাত্র-জনতা। স্বপ্নের বাংলাদেশ গড়তে অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে শিশু-কিশোর-ছাত্র-জনতা। রক্তাক্ত জুলাইয়ের দুর্বিষহ নৃশংসতা ও এর বীরত্বগাথা যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে পারে। আপনার সংগ্রহে থাকা বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ সংরক্ষণে অবদান রাখুন আপনিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X