রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন : উপদেষ্টা রিজওয়ানা

রাজবাড়ীতে ‘গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায়’ বক্তব্য রাখেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা
রাজবাড়ীতে ‘গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায়’ বক্তব্য রাখেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা

জুলাই অভ্যুত্থানের চেতনা ও সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত ‘গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

সংস্কারের গুরুত্ব তুলে ধরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ক্ষমতার ভারসাম্য আনয়ন এবং সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। ক্ষমতায় ভারসাম্য এনে এবং সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। যদি আমরা এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি, তাহলে দেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার চর্চায় যে বাধাগুলো রয়েছে, তা চিরতরে দূর হবে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে আমাদের তরুণদের যে চেতনা ছিল, যে স্বপ্ন ছিল এবং পরিবর্তনের যে তীব্র আকাঙ্ক্ষা ছিল— এ গণভোটের মাধ্যমেই আমরা সেই পরিবর্তনের ভিত্তি স্থাপন করতে পারব।

উপদেষ্টা বলেন, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাব, আপনারা গণভোটে অংশ নিন। দেশকে ইতিবাচকভাবে পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগের সদ্‌ব্যবহার করুন। সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি সম্মান রেখে গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকে সিল দিন।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১০

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১১

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১২

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৩

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৪

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৫

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৬

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৭

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৮

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৯

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

২০
X