কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলগুলোকে ঘর গোছানোর আহ্বান উপদেষ্টা শারমিনের

কথা বলছেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ। ছবি : কালবেলা
কথা বলছেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ। ছবি : কালবেলা

রাজনৈতিক দলগুলোকে ঘর গোছানোর আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

শনিবার (১৯ অক্টোবর) ‘নাগরিক সমাজ : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এ সভার আয়োজন করা হয়। সভার আয়োজক ছিল সিএসও অ্যালায়েন্স।

উপদেষ্টা আরও বলেন, দেশ পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে সবার মধ্যে বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক হয়ে দেশের এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করার কথাও জানান শারমিন মুরশিদ।

এ ছাড়া তিনি বলেন, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা যে কোনো সরকারই হোক, এই স্পেসটা তৈরি করল কে? আমরা। আমাদের রাজনৈতিক দলগুলো। কেন? কারণ, আপনারা কখনোই কোনো বিষয়ে একমতে এসে পৌঁছাতে পারেননি। তাদের না আছে একটা কমন জাতীয় দর্শন। না আছে পার্টনারশিপ। যখন সবকিছু সংকটের ভেতরে চলে যাচ্ছে, তখন সুশীল সমাজ নামে একটি জন্তু তৈরি হয়। আমি জন্তুও বলব না। এটাকে নির্দিষ্ট করে একটা চেহারাও দেওয়া যায় না।

তা ছাড়া তিনি বলেন, এই যে একটা আন্দোলন শুরু হয়, যেখানে সবাই অংশগ্রহণ করে। তারা রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে দেয় যে, বাবাগণ, তোমাদের অধীনে আমাদের নির্বাচন হবে না। তোমরা বসো। একটা অন্তর্বর্তীকালীন সরকার আসুক। তারা মাঠটা পরিষ্কার করে দিক, তারপর একটা নির্বাচন হবে। তোমরা ক্ষমতায় আসবে। এর মানে হলো, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যায় না, তারা দায়িত্ব পায়। জানি না এত কমপ্লেক্সের মধ্যে কতটুকু করতে পারব। তবে একটা স্পেস তৈরি করতে পারব।

রাজনীতিবিদদের হাতেই রাজনীতি যাবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, অতীতে আপনারাই সব রাষ্ট্রীয় কাঠামো ভেঙেছেন। এখন সময় গড়ার। রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেসব সমালোচনা রয়েছে, তার মধ্যে প্রধান হলো, আপনারা নিজেদের কাঠামোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেননি। সেটি প্রতিষ্ঠা করে আমাদের মধ্যে, বাচ্চাদের মনের মধ্যে আস্থা জাগান। আমাদের বিশ্বাসটা অর্জন করুন, আপনারা যখন ক্ষমতায় আসবেন, নীতিগুলো মেনে দেশ পরিচালনা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১০

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১১

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১২

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৩

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৪

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৫

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৬

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৭

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৮

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৯

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

২০
X