সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

৩২ ঘণ্টা পর পুলিশের সহযোগিতায় সড়ক ছাড়ে শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

৩২ ঘণ্টা পর পুলিশের সহযোগিতায় সড়ক ছাড়েন শ্রমিকরা। ছবি : কালবেলা
৩২ ঘণ্টা পর পুলিশের সহযোগিতায় সড়ক ছাড়েন শ্রমিকরা। ছবি : কালবেলা

তিন মাসের বকেয়া বেতন এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ার বাইপাইল ত্রি-মোর এলাকার বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার থেকে অবরোধ করে আসছিলেন। অবশেষে ৩২ ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আজ বিকাল ৫টার দিকে সড়ক ছাড়তে বাধ্য হন বিক্ষুব্ধ শ্রমিকরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, তিন মাসের অধিক সময় ধরে বকেয়া বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তারা একাধিকবার আমাদের বেতন-ভাতা দেওয়ার কথা বলেও দেয়নি। অবশেষে আমরা সড়কে আসতে বাধ্য হয়েছি। এছাড়াও কারখানার স্টাফদেরও বেতন দেয় না কর্তৃপক্ষ। অন্তত ৪/৫ মাসের বকেয়া বেতন পাচ্ছে না স্টাফরা। তাই বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা গতকাল সকাল থেকে সড়ক অবরোধ করে রাখি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক কালবেলাকে বলেন, আজ বিকেল ৫টার দিকে পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়লে আমরা সড়ক ছেড়ে দিতে বাধ্য হই। এটা অন্যায়, ন্যায্যতার ভিত্তিতে আমরা আমাদের দাবি-দাওয়া নিয়ে রাজপথে এসেছিলাম। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের শক্তি প্রয়োগ করে আমাদের উঠিয়ে দিয়েছে। আমাদের কয়েকজন ভাইকে আটক করা হয়েছে। তারা আমাদের উপর জুলুম করেছে। আমরা আমাদের বেতন চাই। আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া না হলে আমরা আবার রাজপথ দখল করব।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।

তবে, তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১০

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১১

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১২

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৩

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৪

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৫

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৭

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৮

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৯

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

২০
X