কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ সাবেক এমপি আব্দুল ওদুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক এমপি আব্দুল ওদুদ। ছবি : সংগৃহীত
সাবেক এমপি আব্দুল ওদুদ। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী মর্জিনা ওদুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সালাউদ্দিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুদকের পক্ষে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের উপপরিচালক মো. রেজাউল করিম।

আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্টরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে এবং নামে বেনামে দেশ-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগের অনুসন্ধান চলমান। আবেদনে আরও বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে অভিযুক্তরা দেশ ত্যাগের চেষ্টা করছেন। তারা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। কাজেই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১০

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১১

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১২

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৫

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৮

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X