কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৪:৫১ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘গণঅভ্যুত্থানে নিহত পুলিশের সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে’

বাংলাদেশ পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশ সদস্য নিহত হওয়ার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। তারপরও নিহত পুলিশ সদস্যের সংখ্যা নিয়ে মিথ্যা ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শুক্রবার (২৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে নিহত পুলিশের সংখ্যা প্রকাশ করা হয়।

নিহত ৪৪ পুলিশ সদস্যের বিস্তারিত পরিচয়সহ (নাম, পদবি, কোন ইউনিটে কর্মরত ছিলেন, ঘটনাস্থল ও মৃত্যুর দিনক্ষণ উল্লেখ) তালিকা প্রকাশ করা হয়েছে।

এই তালিকার বাইরে কোনো পুলিশ সদস্যের নিহত হওয়ার ঘটনা ঘটলে প্রমাণ সরবরাহের আহ্বান জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে, লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে। গণঅভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা পুলিশ সদর দপ্তর প্রকাশ করেছে।

পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসব অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয়েছেন তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে থাকে। যদি কেউ দাবি করেন, গণঅভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১০

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১১

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১২

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৩

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৪

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৫

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৬

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৮

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৯

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

২০
X