রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মানবাধিকার লঙ্ঘন প্রমাণিত হলে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পুরোনো ছবি
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পুরোনো ছবি

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফোর্সেসে প্রেষণে নিয়োজিত থাকাকালীন সেনাবাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে তাকে শান্তিরক্ষা মিশনে নির্বাচিত করা হবে না বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

যুক্তরাষ্ট্র সফরকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তাদের এ বিষয়ে অবহিত করেন সেনাপ্রধান।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এদিন দেশে ফেরেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

আইএসপিআর জানায়, সফরকালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ অক্টোবর সেনাবাহিনী প্রধান নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল, ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল, জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আন্ডার সেক্রেটারি জেনারেল, ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল ও পিস বিল্ডিং অ্যাফেয়ার্সের পক্ষে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং প্যাসিফিক বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং ডাইরেক্টর অব অফিস ফর পিস কিপিং স্ট্র্যাটেজিক পার্টনারশিপের প্রত্যেকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎকালে তারা বাংলাদেশি শান্তিরক্ষী, বিশেষ করে সশস্ত্রবাহিনীর সদস্যদের শান্তিরক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এসব বৈঠকে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নীতি নির্ধারণী/ফোর্স কমান্ড পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে গুরুত্বারোপ করেন। পাশাপাশি, সেনাবাহিনী প্রধান র‌্যাব ফোর্সেসে প্রেষণে নিয়োজিত থাকাকালীন সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে তাদের শান্তিরক্ষা মিশনে নির্বাচিত না করার বিষয়ে অবহিত করেন।

এছাড়াও, তিনি বাংলাদেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের দিকনির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর চলমান কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন। সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে আর্থ-সামাজিক ও শান্তি-শৃঙ্খলার উন্নয়নে গৃহীত নানামুখী ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি বিভিন্ন শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী কন্টিনজেন্টগুলো কর্তৃক স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার বিষয়ও তাদের অবগত করেন। মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে শান্তিরক্ষা বিষয়ক প্রশিক্ষণ বিনিময়, আভিযানিক সক্ষমতা বৃদ্ধিসহ মিশন সংক্রান্ত অন্যান্য বিষয়াদি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। সেনাবাহিনী প্রধান জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের জোরালো ভূমিকা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন। এছাড়াও, সেনাপ্রধান নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শন করেন এবং স্থায়ী প্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

শ্রাবণ সন্ধ্যায় বর্ষার সুরে মুখর ঢাকার ভারতীয় হাইকমিশন  

রাজধানীতে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি

স্পেন বনাম আর্জেন্টিনা: কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি 

আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন?

১০

শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা এমপির

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ৫ ঘণ্টা র‌্যাগিং

১২

চট্টগ্রাম বন্দরে ভারী গাছ খালাসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

১৩

ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: গোলাম পরওয়ার

১৪

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

১৫

ইতালীয় ভাস্করের হাতে তৈরি বিশ্বকাপ ট্রফি, কীভাবে হয়ে উঠল ফুটবলের আইকন?

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নওশাদ গ্রেপ্তার

১৭

ঢাবিতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

১৮

দাবানল, বিষাক্ত ধোঁয়া ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

১৯

ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

২০
X