কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:১৮ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘একুশে বইমেলা অভ্যুত্থানোত্তর দেশের পাঠক, লেখক, প্রকাশকদের মিলনমেলা’

বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজমের সঙ্গে প্রকাশকদের সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা
বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজমের সঙ্গে প্রকাশকদের সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা

বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধিদল বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দরকার বাংলা একাডেমি ও প্রকাশকদের মধ্যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক।

রোববার (২৭ অক্টোবর) ‘বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধিদল বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারা এ কথা বলেন।

অভ্যুত্থানোত্তর বাংলাদেশে পাঠক, লেখক, প্রকাশকদের মিলনমেলা ‘অমর একুশে বইমেলা-২০২৫’ নিয়ে প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে লিখিত প্রস্তাব পেশ করে। প্রস্তাবগুলো হলো- ‘অমর একুশে বইমেলা ২০২৫’-কে জুলাই-আগস্ট গণঅভুত্থানের থিমে আয়োজন করা। বইমেলা আয়োজনের সব উপকমিটিতে ন্যূনতম একজন প্রকাশক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা। প্রকৃত প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া। সহযোগী প্রতিষ্ঠানকে বাদ দেওয়া। মেলার সময় রাত ১০টা পর্যন্ত বাড়ানো এবং মেলা উপলক্ষে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রোরেলের বিশেষ ট্রিপ চালুর ব্যবস্থা করা। বাংলা একাডেমি চত্বরে কোনো প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ না দেওয়া। সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশনা প্রতিষ্ঠান ব্যতিরেকে অন্যকোনো ধরনের প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ না দেওয়া। বিগত বছরগুলোতে চিহ্নিত লুটেরাশ্রেণি এবং দুর্নীতিবাজ প্রকাশনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি।

এ সভায় বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধি হিসেবে অংশ নেয় সংগঠনের উপদেষ্টা আরিফুর রহমান নাইম (ঐতিহ্য), সভাপতি ইকবাল হোসেন সানু (লাভনী), সাধারণ সম্পাদক মো. গফুর হোসেন (রিদম প্রকাশনা), আবুল বাশার ফিরোজ (ধ্রুবপদ), মো. জহির দীপ্তি (ইতি প্রকাশন), মো. আইনুল হোসেন (এএইচ ডেভলপমেন্ট পাবলিশিং), শাহ আল মামুন (মনন প্রকাশ), মো. মিজানুর রহমান (শোভা প্রকাশ), মাশফিক উল্লাহ তন্ময় (স্টুডেন্ট ওয়েজ), মনির হোসেন পিন্টু (অন্যধারা), আবু বকর সিদ্দিক রাজু (স্বরে-অ), রাজ্জাক রুবেল (গ্রন্থিক)।

এ সময় একটি সফল বইমেলা আয়োজনে পারস্পরিক প্রত্যাশা ও যৌথ উদ্যোগের ব্যাপারে ঐকমত্য প্রকাশ করে ‘বাংলা একাডেমি’ এবং ‘বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সদস্যরা।

কালবেলা/এমএ/বিএনএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১০

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১১

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১২

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৩

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৪

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৫

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৬

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৭

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৮

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৯

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

২০
X