কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের পাসপোর্ট বাতিল হচ্ছে 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের পাসপোর্ট বাতিল হচ্ছে। ইতোমধ্যে কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের তালিকা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর।

সোমবার (২৮ অক্টোবর) রাতে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার গণমাধ্যমে জানান, ৫ আগস্ট সরকার পতনের পর যেসব পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত আছেন বা পলাতক আছেন, তাদের একটি তালিকা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরে পাঠানো চিঠির জবাব এলেই পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু হবে।

জানা গেছে, শুধু পুলিশ নয়, বিভিন্ন দপ্তরের অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা পাঠানোর জন্যও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দেওয়া হচ্ছে।

গত ১৭ সেপ্টেম্বর এক বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছিল, আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন পদমর্যাদার অন্তত ১৮৭ পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি। কাজে না ফেরা এই পুলিশ সদস্যদের কেউ কেউ আত্মগোপনে রয়েছেন। অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায়। তবে, এদের মধ্যে কতজনের পাসপোর্ট আছে তা জানা যায়নি।

পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্য ছাড়াও যারা চাকরি ছেড়ে দিয়েছেন বা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তাদেরও পাসপোর্ট বাতিল করার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কয়েকজনের পাসপোর্ট বাতিলের কাজ শুরু হয়েছে। এদের মধ্যে রয়েছেন সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান, সাবেক উপপুলিশ কমিশনার মারুফ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১০

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১১

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১২

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৩

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৪

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৫

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৭

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৮

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৯

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

২০
X