শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আবাসন সংকট নিরসনে অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার দাবি

বিআইপিতে ‘বাংলাদেশের নগর এলাকার আবাসন পরিকল্পনার সংস্কার ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক। ছবি : সংগৃহীত
বিআইপিতে ‘বাংলাদেশের নগর এলাকার আবাসন পরিকল্পনার সংস্কার ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক। ছবি : সংগৃহীত

প্রতিটি নাগরিকের আবাসন নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আবাসনকে মৌলিক অধিকারের জায়গায় না রেখে পণ্যে রূপান্তর করা হয়েছে। এতে আবাসন ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে শুধুই বাণিজ্যিক। এর থেকে বের হয়ে নতুন গৃহায়ণ পরিকল্পনা দরকার, যা হবে অন্তর্ভুক্তিমূলক।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) ‘বাংলাদেশের নগর এলাকার আবাসন পরিকল্পনার সংস্কার ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ অভিমত তুলে ধরেন অংশীজনেরা।

বৈঠকে বিআইপির সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, আমাদের আবাসন মডেল ঠিক করতে হবে। আমরা কি ইউরোপ থেকে কপি করব না কি আমাদের শেকড়ের সঙ্গে মিল রেখে আবাসন মডেল দাঁড় করাব, তা নির্ধারণ করা দরকার। আমাদের গ্রামীণ ব্যবস্থায় কেবল আবাসন নয়, একটা কমিউনিটি গড়ে উঠেছিল। পরবর্তী সময়ে মফস্বল ব্যবস্থাতেও মানুষ পাশের বাড়ির মানুষের সঙ্গে সম্পর্ক রাখত। কিন্তু নগরে এসে আমরা মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের সুযোগ কমে যেতে দেখলাম। এমন সব বহুতল ভবন তৈরি হয়েছে, যেখানে কোনও আলো-বাতাস ঢুকতে পারে না। সারাদিন লাইট জ্বালিয়ে রাখতে হয়।

বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষা বা চিকিৎসা নিয়ে রাষ্ট্র যত কথা বলে, তত কথা আবাসন নিয়ে বলে না। কিন্তু বাসস্থান আমাদের মৌলিক অধিকার। অনেকেই বলেন, ড্যাপ একটি বৈষম্যমূলক ব্যবস্থা। পেশাজীবী আবাসন ব্যবসায়ীরা ড্যাপের বিরুদ্ধে কথা বলছেন। রাষ্ট্র কি আবাসন ব্যবস্থাকে পুরোপুরি ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চায়?

আবাসন পরিকল্পনা সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন প্রবীণ প্রকৌশলী আবু সাদেক। তিনি বলেন, দেশের ৬০ শতাংশ মানুষ গ্রামে বাস করে। আমরা যারা নিজেদের সচেতন বলে দাবি করি, তারা গ্রামের মানুষদের নিয়ে কাজ করি না। আমরা মূলত ৪০ শতাংশের নগরের মানুষ নিয়েই কাজ করি। তাও পুরো নগরের সবাইকে নিয়ে কাজ করি না। খুবই ছোট গ্রুপ নিয়ে আমাদের কাজ। নগরের ৩০ শতাংশ মানুষ বস্তিতে থাকে। বাকি ৬০ শতাংশের একটি বড় অংশ নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত। এরাও আমাদের কাজের কেন্দ্রবিন্দুতে থাকে না, আশপাশে থাকে। ধনী ৫-১০ শতাংশ মানুষকে নিয়েই আমাদের কাজ।

তিনি বলেন, আমি সংস্কারের কথা বলব না। কারণ সংস্কার তো হয় যখন পরিকল্পনা থাকে। আমাদের কোনও পরিকল্পনাই নাই। ফলে আমাদের একটা ভালো পরিকল্পনা দরকার। বস্তিতে ৪০-৫০ লাখ মানুষ থাকে। এদের বাদ দিয়ে কোনও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা সম্ভব নয়। তাদের বাদ দিয়ে কাজ করলে কোনও লাভ হবে না।

প্রকৌশলী আবু সাদেক বলেন, আমাদের জাতীয় আবাসন পরিকল্পনা আছে, যা সংশ্লিষ্ট লোকজনই জানে না। এই পরিকল্পনা দিয়ে কিছু হবে না। সব পুরনো তথ্যে ভরা। এসব বাদ দিতে হবে।

বৈঠকে আমলাদের সমালোচনা করেন এনজিওকর্মী ফয়েজ উল্লাহ তালুকদার। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা আমলারা। তাদের কাজ ছিল পরিকল্পনা বাস্তবায়ন করা। কিন্তু তারা হয়ে গিয়েছে পরিকল্পনাকারী। যাদের কোনও জানাবোঝা নাই, তারা পরিকল্পনা করছে। এজন্যই এই বিশৃঙ্খলা। পরিকল্পনা একটি আলাদা বিভাগ। সেখানে পরিকল্পনাকারীদের না নিয়ে অন্যদের নিয়ে গেলে কোনও লাভ হবে না।

তিনি বলেন, মৌলিক অধিকার আবাসনকে পণ্য হিসেবে হাজির করা হয়েছে। আমরা সাশ্রয়ী আবাসনের কথা বলি। মানে যত কম মূল্যে বাসা পাওয়া যায়। এই সুযোগে এখানে করপোরেটরা ঢুকেছে। এখন পুরোটাই একটা ব্যবসা। করপোরেটরা মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের সব পরিকল্পনা নিয়ন্ত্রণ করছে।

বিআইপি সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসানের সঞ্চালনায় বৈঠকে বিআইপির বোর্ড সদস্য আবু নাইম সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রাশেদা রহমান খানসহ অনেকে বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X