কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলামের ইন্তেকাল

সাইফুল ইসলাম চৌধুরী। ছবি : সংগৃহীত
সাইফুল ইসলাম চৌধুরী। ছবি : সংগৃহীত

চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক, পরিবেশক ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম চৌধুরী (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সাইফুল ইসলাম চৌধুরীর জানাযার নামাজ আজ বাদ জোহর জামে ইস্কাটন মসজিদে (বাংলামোটর মোড় জনতা ব্যাংকের পিছনে) অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজক সাইফুল ইসলাম চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি হিসেবে ৩ বার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সারেন্ডার, বলবানসহ বেশ কিছু ছবি প্রযোজনাসহ অনেক দেশি-বিদেশি ছবির পরিবেশনা করেছেন তিনি। একজন দানশীল মানুষ হিসেবেও তিনি অনেকের পাশে থেকেছেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, একমাত্র কন্যা, জামাতা ও নাতিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

সাইফুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সভাপতি কাজী শোয়েব রশিদ, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়াও সম্রাট, আজগর হোসেন, আর এস রুবেল, মতিন পাঠান, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, ঈসা খাঁসহ সমিতির সব সদস্য শোক জানিয়েছেন। একইসঙ্গে তারা সাইফুল ইসলাম চৌধুরীর শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা গভীর সমবেদনা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X