কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে হবে : হাসনাত-সারজিস

হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। পুরোনো ছবি
হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। পুরোনো ছবি

জাতীয় পার্টিকে ‘জাতীয় বেইমান’ অ্যাখ্যা দিয়ে দলটি নিশ্চিহ্ন করা ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে তিনি কর্মসূচিও ঘোষণা করেছেন।

একই ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমও।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘রাজু ভাস্কর্য থেকে ৮টা ৩০ মিনিটে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করব। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।’

আরেক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের আঘাত করেছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে যাচ্ছি। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।’

এদিকে, জাতীয় পার্টি চেয়ারম্যান ও মহাসচিবসহ পার্টি নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (০২ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ ছাড়াও পার্টির শীর্ষ নেতারা সেখানে বক্তৃতা করবেন। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে।

জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশ ও মিছিল সফল করতে নির্দেশনা দিয়েছেন জাতীয় পার্টি চেয়াম্যান গোলাম মোহাম্মদ কাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১০

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১১

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১২

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৩

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৪

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৫

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৬

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৭

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৮

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৯

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

২০
X