ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার পাশাপাশি ছাত্রদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে : সারজিস

দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পরিদর্শনে সারজিস আলম। ছবি : কালবেলা
দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পরিদর্শনে সারজিস আলম। ছবি : কালবেলা

শিক্ষার পাশাপাশি ছাত্রদের আরও বেশি সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পরিদর্শন এবং শিক্ষার্থী ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ উপহার দেই তাহলে শিক্ষা ব্যবস্থার পরিকল্পিত উন্নয়ন করতে হবে। এক্ষেত্রে ধর্মীয় শিক্ষার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক ও সামাজিক শিক্ষাসহ সকল প্রকার শিক্ষা ব্যবস্থা বিনষ্ট করতে দেশ ও দেশের বাইরে থাকা একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে চলেছে। তাই শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আমাদের এক সময় দেশ ছেড়ে পালাতে হবে।

এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি, জুলাই-আগস্ট বিপ্লব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীরা ন্যায়ের পক্ষে কাজ করেছে বলে তাদের কখনোই বিভাজিত করা যাবে না। তারপরও বাংলাদেশের ভিতরে ও বাইরে যে শক্তিশালী অপগোষ্ঠী রয়েছে তারা প্রতিনিয়ত আমাদের বিভাজিত করতে চায়। ওরা নিজেদের মুখোমুখি আমাদের দাঁড় করাতে চায়। তাই তাদের বিরুদ্ধে এখনই আমাদের সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আর শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে বাংলাদেশ। বাংলাদেশের মানুষের টাকা থেকেই শহীদ পরিবারদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং হবে।

তিনি বলেন, আওয়ামী চক্রান্ত বিগত ১৬ বছর ধরে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই ’২৪-এর অভ্যুত্থানে সকল স্বৈরাচারের পতন হয়েছে শিক্ষার্থীদের জন্য। তাই শিক্ষার্থীরা কোনোভাবেই যেন রাজনৈতিকভাবে কলুষিত না হয়। সত্য ও ন্যায়ের পথে আমরণ থাকতে হবে শিক্ষার্থীদের। এ সময় নতুন বাংলাদেশ গড়তে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলা করে শিক্ষার্থী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম, হাবিবুর রহমান, জিম, মিতু, ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ডের সদস্য সাবেক কাউন্সিলর ইব্রাহিম, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ খ ম আবু বকর সিদ্দিক, সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন, গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. মাহবুবুর রহমান, শিক্ষার্থী রেদওয়ান, শামীম ও সোলায়মান প্রমুখ।

উল্লেখ্য, এ দিন বেলা ১১টায় ডেমরার সামসুল হক খাঁন স্কুল এন্ড কলেজ, ১২টায় মাতুয়াইলের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, দুপুর ১টায় ডেমরার দারুন্নাজাত মাদ্রাসা, শিক্ষার্থী, আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X