কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নির্ভিক সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ’

বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি :  সংগৃহীত
বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নিরপেক্ষ ও নির্ভিক সাংবাদিকতা অপরিহার্য।

তিনি বলেন, নির্ভরযোগ্য সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যম কমিশন গঠন করা হয়েছে যাতে সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন এবং জনগণ উপকৃত হয়।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবে ‘দেশ টিভি-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকদের সারা দেশের খবর তুলে আনতে হবে। পরিবেশ বিষয়ক গভীর ও জাতীয় পর্যায়ের সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। জনস্বার্থের ইস্যুকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করা জরুরি।

তিনি আরও বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে। সাহসী ও নিরপেক্ষ রিপোর্টিং দেশকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ডিআরইউ সভাপতি শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ অন্য সাংবাদিক নেতা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিজয়ীদের মধ্যে প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ও রেডিও মাধ্যমের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রিন্ট মিডিয়া, অনলাইন, টেলিভিশন, রেডিও সবার জন্য উন্মুক্ত ক্যটাগ্যারিতে বিজয়ী আবু সালেহ রনি; প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার পান মাহমুদুল হাসান (নয়ন); দ্বিতীয় পুরস্কার আহসান হাবীব রাসেল; তৃতীয় পুরষ্কার (যুগ্মভাবে) জসীম উদ্দিন হারুন এবং ফারহান ফেরদৌস। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান মুহাম্মদ আরাফাতুল মোমেন আদিত্য আরাফাত; দ্বিতীয় পুরস্কার মাসুদ মোস্তাহিদ এবং তৃতীয় পুরস্কার পান পারভেজ নাদির রেজা।

অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার বিজয়ী ইয়াসির আরাফাত রিপন; দ্বিতীয় পুরষ্কার পান মো. জোবায়ের হোসেন (আরাফাত জোবায়ের); তৃতীয় পুরস্কার পান মো. তৌহিদুজ্জামান তন্ময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১১

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১২

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৩

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৪

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৫

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৬

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৭

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৮

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৯

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

২০
X