কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৮:৫০ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ফের পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠন

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

তিন মাসের মাথায় বিলুপ্ত করা হয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৭ আগস্ট পুলিশের পরিদর্শক থেকে অধস্তনদের নিয়ে গড়া এ সংগঠনের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছিল। তিন মাসের মাথায় সেই কমিটি ভেঙে দিয়ে ফের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক করা হয়েছে সাভার-আশুলিয়া জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলুকে।

নয়াপল্টনস্থ বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাকক্ষে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে কার্যনির্বাহী পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করে কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।

শনিবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ অ্যাসোসিয়েশন। নতুন কমিটিতে ৭ সদস্যকে অন্তর্ভুক্ত করে মোট ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনকে সার্বিকভাবে সহায়তা করার জন্য পুলিশ পরিদর্শক (অব.) মো. মাহববুর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক, ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসানকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X